Homeবাংলাদেশগণপিটুনিতে ২ যুবক নিহত

গণপিটুনিতে ২ যুবক নিহত

ডাকাত সন্দেহে কুমিল্লার মুরাদনগরে গণপিটুনিতে দুই যুবক মারা গেছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার ভোর রাতে উপজেলার কাজিয়াতল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত একজনের নাম নুরুল হক (৩৭)। অপরজনের (৩৬) পরিচয় এখনো পাওয়া যায়নি।

গুরুতর আহত শাহজাহানকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, কেওট গ্রামে ৩ সদস্য ডাকাতি করতে এলে তাদের ধরে গণপিটুনি দেওয়া হয়। এতে তিনজনই গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাদেরকে উদ্ধার করে প্রথমে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে দুই ডাকাতের মৃত্যু হয়।

মুরাদনগর থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, কীভাবে ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। আমরা নিহতদের পরিচয় সনাক্ত এবং তাদের অতীত কর্মকাণ্ড যাচাইয়ের চেষ্টা করছি। তাদের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে আছে।

আইকে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments