Homeখেলাভারতের টি-টোয়েন্টি দল থেকে বাদ রোহিত-কোহলি!

ভারতের টি-টোয়েন্টি দল থেকে বাদ রোহিত-কোহলি!

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দলে ছিলেন না ভারতীয় ক্রিকেটে বর্তমান সময়ের দুই মহাতারকা রোহিত শর্মা এবং বিরাট কোহলি।

শোনা যাচ্ছে, এবার সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজেও দলে রাখা হয়নি ভারতের দুই ব্যাটিং স্তম্ভকে। ফলে ক্রিকেট পাড়ায় প্রশ্ন উঠছে, তাহলে কি টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়লেন রোহিত-কোহলি!

আগামী ২৭ জানুয়ারি থেকে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। এই সিরিজের স্কোয়াডে রোহিত-কোহলি ছাড়াও নেই লোকেশ রাহুল আর অক্ষর প্যাটেল। যার অর্থ গত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা ওপরের সারির তিন ব্যাটারই এবার থাকছেন না কিউই সিরিজে।

জানা গেছে, রোহিতের অবর্তমানে ভারতীয় দলের অধিনায়ক করা হয় হার্দিক পান্ডিয়াকে। তার সহকারী হিসেবে থাকবেন সূর্যকুমার যাদব।

ভারতের টি-টোয়েন্টি দল: হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), সূর্যকুমার যাদব (সহ-অধিনায়ক), ঈশান কিশান (উইকেটরক্ষক), রাহুল ত্রিপাথি, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, ইয়ুজবেন্দ্র চাহাল, অর্শদীপ সিং, উমরান মালিক, শিবম মাভি, পৃথ্বি শ, মুকেশ কুমার।

আইকে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments