Homeজাতীয়হাসপাতালে ভর্তি মির্জা ফখরুল

হাসপাতালে ভর্তি মির্জা ফখরুল

কারাগারে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ভর্তি করানো হয়েছে।

রোববার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে তাকে ভর্তি করানো হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, কারাগারে থাকা অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েন। জামিনে মুক্ত হওয়ার পর চিকিৎসকের পারমর্শে তাকে হাসপাতাল ভর্তি করানো হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৭ ডিসেম্বর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে একজন নিহত হন এবং অনেকেই আহত হন। এ ঘটনায় পরদিন গভীর রাতে নিজ নিজ বাসা থেকে ফখরুল ও আব্বাসকে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ। ৯ ডিসেম্বর তাদের পল্টন থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এক মাস কারাগারে বন্দি থাকার পর গত ৯ জানুয়ারি সন্ধ্যায় কারাগার থেকে মুক্তি পান তারা।

আইকে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments