Homeআজকের শীর্ষ সংবাদইজতেমার শেষ দিনে ৯ ঘণ্টা চলবে মেট্রোরেল

ইজতেমার শেষ দিনে ৯ ঘণ্টা চলবে মেট্রোরেল

আজ থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। যা চলবে ২২ তারিখ পর্য়ন্ত। বিশ্ব ইজতেমায় আসা মুসল্লিদের সুবিধার্থে ওই দিন নয় ঘণ্টা চলবে মেট্রোরেল। প্রথম পর্বে ছিল ভোগান্তি ছিল। দ্বিতীয় পর্বে এই ভোগান্তি এড়াতে এই সিদ্ধান্ত নিয়েছে কতৃপক্ষ।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কোম্পানি সচিব মোহাম্মদ আব্দুর রউফ এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ২২ তারিখ বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতের দিন যাত্রীদের চলাচলের সুবিধার্থে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত উভয়মুখী ট্রেন চলবে বিরতিহীনভাবে।

তিনি আরও জানান, যাত্রীদের চলাচলের সুবিধার্থে ২২ জানুয়ারি বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত স্টেশন দুটিতে এমআরটি পাস বিক্রি বন্ধ থাকবে।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments