Homeআজকের শীর্ষ সংবাদপদত্যাগ করবেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

পদত্যাগ করবেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

পদত্যাগের ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন । শুধু পদত্যাগ নয়ই আগামীর নির্বাচনে তিনি অংশগ্রহণ করবে না জানিয়েছেন। আগামী মাসের ৭ ফেব্রুয়ারি তিনি দায়িত্ব থেকে সরে যাবেন। আর কিছু দেওয়ার নেই বলেই তিনি সরে যাচ্ছেন বলে জানিয়েছেন।

বৃহস্পতিবার নেপিয়ারে সাংবাদিকদের বলেন, ৭ ফেব্রুয়ারি হবে তার শেষ অফিস।

তিনি বলেন, ‌‌‘আমি চলে যাচ্ছি, কারণ কাজটি কঠিন। এই পদটি কী তা আমি জানি। আমি জানি, এই পদের প্রতি সুবিচার করার মতো আর কিছু মজুত নেই আমার কাছে। বিষয়টি একেবারেই সহজ।’

জেসিন্ডা ২০১৭ সালে জোট সরকারের প্রধানমন্ত্রী হন। চলতি বছর তাকে কঠিন নির্বাচনী পরীক্ষায় পড়তে হতো বলে ধারণা করা হচ্ছে। দুই বছর আগে উদারপন্থী লেবার পার্টি সহজেই বিপুল বিজয় পেলেও সাম্প্রতিক জরিপে দেখা যাচ্ছে যে রক্ষণশীলেরা বেশ এগিয়ে গেছে।

সূত্র : আল জাজিরা, বিবিসি

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments