Tuesday, April 21, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeজাতীয়বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু

টঙ্গীর তুরাগ নদের তীরে আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৬তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।

শুক্রবার (২০ জানুয়ারি) বাদ ফজর পাকিস্তানের মাওলানা ওসমানের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার দ্বিতীয় পর্ব। এ বয়ান বাংলাসহ কয়েকটি ভাষায় অনুবাদ করে শুনানো হয়।

ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিতে বৃহস্পতিবার ভোর থেকেই তীব্র শীত, কনকনে বাতাস আর ঘন কুয়াশা উপেক্ষা করে দেশের বিভিন্ন জেলা থেকে দলে দলে ইজতেমায় আসচ্ছে। আজ বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হলেও গতকাল কানায় কানায় পূর্ণ হয়েছে টঙ্গীর মাঠ। টঙ্গীর তুরাগ তীরের ইজতেমা ময়দানে মুসল্লিদের ঢল নামতে দেখা গেছে।

জানা গেছে, দ্বিতীয় পর্বে আনুষ্ঠানিকতা শুরুর আগে ময়দানে এসে পৌঁছান আদি তাবলীগের শীর্ষ মুরুব্বী মাওলানা সা’দ কান্ধলবীর ছেলে মাওলানা ইউসুফ কান্ধলবী, মাওলানা সাঈদ কান্ধলবী, মাওলানা ইলিয়াস কান্ধলবী, এবং তার মেয়ের জামাতা মাওলানা হাসান।

বুধবার (১৮ জানুয়ারি) সকাল ১০টায় ময়দানে প্রবেশ করেন তারা।

বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম তাদের আগমনের বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, বর্তমানে তারা বিদেশি তাবুতে অবস্থান করছেন। আখেরি মোনাজাত ও জুম্মার নামাজ পরিচালনা করবেন মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ কান্ধলভী।

তিনি আরও জানান, জুমার পর বয়ান করবেন ওয়াসিফুল ইসলাম। বাদ আসর নিজামউদ্দিন মারকাজের মাওলানা সাঈদ বিন সা’দ বয়ান করবেন এবং তার তরজমায় থাকবেন মুফতি আজিমুদ্দিন। মাগরিব বাদ মাওলানা ইউসুফ বিন সা’দ এবং তা বাংলায় তরজমা করবেন মাওলানা ইউসুফ।

আইকে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments