আবারও দূষিত বায়ুর শহরে শীর্ষে রয়েছে ঢাকা।
সোমবার (২৩ জানুয়ারি) সকাল ১০টায় আইকিউএয়ারের শহরভিত্তিক এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) এই অবস্থান দেখা যায়। যেখানে ঢাকার বাতাসের, স্কোর ছিল ২৮৯। এই মাত্রাকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়।
এ ছাড়া একই সময়ে একিউআই স্কোর ২৫৬ নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। ১৭৬ স্কোর নিয়ে তৃতীয় কিরগিজস্তানের রাজধানী বিশবেক। চতুর্থ ও পঞ্চম স্থানে চীনের চংগিং ও উহান। তাদের স্কোর যথাক্রমে ১৭৪ ও ১৭৩।
তথ্যমতে, একিউআই স্কোর ১০১ থেকে ২০০ এর মধ্যে থাকলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।
ঢাকায় বায়ু দূষণের জন্য ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলোকে দায়ি করছেন বিশেষজ্ঞরা।
আইকে



