Saturday, April 25, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeজাতীয়রোহিঙ্গাদের মাধ্যমে আন্তর্জাতিক সন্ত্রাসীরা অনুপ্রবেশ করতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গাদের মাধ্যমে আন্তর্জাতিক সন্ত্রাসীরা অনুপ্রবেশ করতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটের সমাধান না হলে তাদের মাধ্যমে বাংলাদেশে আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীর অনুপ্রবেশ ঘটতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, ‘এই (রোহিঙ্গা) সমস্যার যদি শিগগিরই সমাধান না হয় তাহলে এরা (রোহিঙ্গা) ইন্টারন্যাশনাল টেররিস্টদের ইজি প্রে (আন্তর্জাতিক সন্ত্রাসীদের সহজ শিকার) হবে। ’

আজ বৃহস্পতিবার রাজধানী উচ্চ বিদ্যালয়ে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আমরা বলবো না তারা প্রে হয়ে গেছে, আমরা আশঙ্কার কথা বলছি। আশঙ্কার আড়ালে আমরা দুই-একটা ঘটনাও দেখছি। রোহিঙ্গা ক্যাম্প এলাকায় জঙ্গি আস্তানার সন্ধান সেটিরই ইঙ্গিত বহন করে। ’

তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। জঙ্গিদের নিয়ন্ত্রণ করা গেলেও তাদের মূলোৎপাটন করা যায়নি। যেকোনো মূল্যেই তাদের নির্মূল করা হবে বলেও জানান তিনি। ’

আইকে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments