Homeজাতীয়উৎপাদন বাড়াতে কৃষি খাতে যান্ত্রিকীকরণের বিকল্প নেই: কৃষিমন্ত্রী

উৎপাদন বাড়াতে কৃষি খাতে যান্ত্রিকীকরণের বিকল্প নেই: কৃষিমন্ত্রী

উৎপাদন বাড়াতে কৃষি খাতে যান্ত্রিকীকরণের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।

শুক্রবার (২৭ জানুয়ারি) দুপুরে আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজিত ভারত-বাংলাদেশ কৃষি যান্ত্রিকীকরণ সামিটে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

কৃষিমন্ত্রী বলেন, কৃষিতে ইতোমধ্যে শ্রমিক সংকট তৈরি হয়েছে। যদি এখনি আধুনিক যন্ত্রের ব্যবহার বাড়ানো না যায়, তাহলে কৃষি পণ্যের উৎপাদন ব্যাহত হবে।

তাই কৃষি খাতে বিনিয়োগের জন্য ভারতের প্রতি আহ্বানও জানান কৃষিমন্ত্রী।

অনুষ্ঠানে ভারতের হাইকমিশনার প্রণয় কুমার বার্মাও উপস্থিত ছিলেন।

আইকে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments