Homeখেলাঅ্যাটলেটিকো মাদ্রিদকে ৩-১ গোলে হারিয়ে সেমিতে রিয়াল

অ্যাটলেটিকো মাদ্রিদকে ৩-১ গোলে হারিয়ে সেমিতে রিয়াল

অ্যাটলেটিকো মাদ্রিদকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ।

শুরুর দিকে পিছিয়ে পড়লেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয় নিশ্চিত করে কার্লো আনচেলত্তি শিষ্যরা।

নিজেদের চেনা মাঠে প্রথমার্ধের পুরোটা সময় এলোমেলো ছিল রিয়াল মাদ্রিদের আক্রমণ। এ সুযোগে ১৯ মিনিটের মাথায় আলভারো মোরাতার গোলে লিড নেয় সফরকারীরা।

পরে দ্বিতীয়ার্ধে নিজেদের নিয়ন্ত্রণে বল রেখে আক্রমণ শাণাতে থাকে রিয়াল মাদ্রিদ। ৭৯ মিনিটে লুকা মডরিচের অ্যাসিস্ট থেকে দলকে সমতায় ফেরান রদ্রিগো।

নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

পরে ১০৪ মিনিটে করিম বেনজেমা ও খেলার শেষ দিকে ভিনিসিয়াস জুনিয়রের গোলে জয় নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ।

আইকে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments