আজ বিশ্ব ক্যান্সার দিবস। ক্যান্সার সম্পর্কিত সমস্যাগুলো মোকাবিলা করার জন্য বিশ্ব জুড়ে বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয় ৪ ফেব্রুয়ারি।
‘বৈষম্য কমাই, ক্যান্সার সেবায়’ প্রতিপাদ্যে আজ দেশেও পালিত হচ্ছে এ দিবস।
এ উপলক্ষে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. নিজামুল হকের নেতৃত্বে রাজধানীতে র্যালি বের করা হয়।
ক্যান্সারের বিষয়ে অধ্যাপক ডা. নিজামুল হক বলেন, ক্যান্সার মরণব্যাধি হলেও শুরুতে সচেতন হলে এ রোগ নিরাময় সম্ভব। ক্যান্সার থেকে মুক্তি পেতে হলে সবাইকে সচেতন হতে হবে।
এ সময়, শারীরিক কোনো জটিলতা দেখা দিলেই দ্রুত ডাক্তার পরামর্শ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার পরামর্শও দেন তিনি।
আইকে



