Homeজাতীয়জনগণকে আইন অনুযায়ী রাজস্ব প্রদানের আহ্বান রাষ্ট্রপতির

জনগণকে আইন অনুযায়ী রাজস্ব প্রদানের আহ্বান রাষ্ট্রপতির

করদাতা, ব্যবসায়ী এবং ভোক্তা সাধারণসহ দেশের সর্বস্তরের জনগণকে আইনানুযায়ী রাজস্ব প্রদানের জন্য আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

‘রাজস্ব সম্মেলন’ উপলক্ষে শুক্রবার দেয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান তিনি।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ব্যবস্থাপনায় রাজধানীতে দুই দিনব্যাপী ‘রাজস্ব সম্মেলন-২০২৩’ আয়োজনের উদ্যোগকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার আগারগাঁওয়ে নবনির্মিত রাজস্ব ভবনের উদ্বোধন করেছেন। এটি আমাদের অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে একটি নতুন সংযোজন।

এ সময় রাষ্ট্রপতি বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়নে রাজস্ব বোর্ডের ভূমিকা অনস্বীকার্য। দেশের বাজেটের বড় অংশের যোগানদাতা জাতীয় রাজস্ব বোর্ড।

রাজস্ব আহরণের চলমান গতিধারাকে আরও বেগবান করতেই এ আহ্বান জানান তিনি।

রাষ্ট্রপতি বলেন, রাজস্ব সম্মেলনে কর কর্মকর্তা, ব্যবসায়ী, করদাতারা প্রয়োজনীয় তথ্য ও কর সংক্রান্ত বিধি-বিধান সম্পর্কিত তথ্যাদি বিনিময়ের মাধ্যমে একটি করবান্ধব পরিবেশ গড়ে তুলতে সক্ষম হবে।

আইকে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments