Homeজাতীয়‘নভেম্বরে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা’

‘নভেম্বরে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা’

আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহ অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন হবে এবং নভেম্বর মাসে তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান।

এছাড়া ৫০ থেকে ৭০টি আসনে ইভিএমএ পদ্ধতিতে নির্বাচন হতে পরে বলেও জানান তিনি।

শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে শরীয়তপুরের ভেদরগঞ্জে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন শরীয়তপুরের জেলা প্রশাসক পারভেজ হাসান, পুলিশ সুপার সাইফুল হক, জেলা নির্বাচন কর্মকর্তা সোহেল সামাদ, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের নেতা, সাংবাদিক ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এর আগে অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দের হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন কমিশনার আনিছুর রহমান।

মাসব্যাপী বিভিন্ন ইউনিয়নে ক্যাম্প করে সাধারণ ভোটারের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র পৌঁছে দেওয়া হবে বলেও জানানো হয় অনুষ্ঠানে।

আইকে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments