Homeরাজনীতিনয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু

নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু

বিদ্যুৎ-গ্যাসসহ নিত্যপণ্যের দাম কমানো, সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু হয়েছে।

সমাবেশ উপলক্ষে শনিবার সকাল থেকেই হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকেরা নয়াপল্টনে জমায়েত হচ্ছেন।

বেলা দুইটায় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়।

ঢাকার সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এতে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম।

এছাড়া মঞ্চে উপস্থিত রয়েছেন ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, আহমেদ আজম খান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রমুখ।

আইকে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments