Homeবাংলাদেশউখিয়া ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে রোহিঙ্গা যুবক খুন

উখিয়া ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে রোহিঙ্গা যুবক খুন

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের নুরুল বশর (৩৫) নামে এক রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহত নুরুল বশর উখিয়ার কুতুপালং ক্যাম্প-২ এর মৃত আব্দুস সালামের ছেলে। তিনি একটি এনজিও সংস্থার নৈশ প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।

রোববার (৫ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

এর আগে, সকালে উখিয়ার কুতুপালং ক্যাম্প-২ এর বাসিন্দা আব্দু রশিদের বসতঘরের পাশ থেকে নিহত যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়দের বরাত দিয়ে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক সৈয়দ হারুন অর রশিদ বলেন, ‘ভোরে নুরুল বশর নামের এক রোহিঙ্গা এনজিও কর্মী ডিউটি শেষে বাড়ি ফেরার পথে তাকে দুর্বৃত্তরা গুলি করে। তার মাথায় ও পিঠে গুলির চিহ্ন পাওয়া গেছে।’

ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, ‘গুলিবিদ্ধ মরদেহটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

আইকে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments