Homeআন্তর্জাতিকভূমিকম্প: তুরস্কে ও সিরিয়ায় নিহত ৫ শতাধিক

ভূমিকম্প: তুরস্কে ও সিরিয়ায় নিহত ৫ শতাধিক

শক্তিশালী ভূমিকম্পে তুরস্কে ও সিরিয়ায় এখন পযন্ত ৫ শতাধিক নিহত হয়েছেন।

তুরস্ক ও সিরিয়ায় সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোরে আঘাত হানে শক্তিশালী ভূমিকম্প। খবর সিএনএনএর।

খবরে বলা হয়, অনেকে এখনো ধ্বংসস্তূপে আটকা পড়ে রয়েছে। অনেকে মারা গেছেন।

জানা গেছে, ভূমিকম্প আঘাত হানার সময় অনেক মানুষ ঘুমিয়ে ছিলেন।

এদিকে শক্তিশালী ভূমিকম্পে সিরিয়ার কমপক্ষে ২৩৭ জন মারা গেছে। সোমবার (৬ ফেব্রুয়ারি) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন উদ্ধারকমী।

সাইপ্রাস ও মিশরেও ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে, ভূমিকম্পের মাত্রা ছিলো ৭.৮ এবং এটি স্থানীয় সময় ভোর সোয়া ৪টার দিকে আঘাত হানে। গাজিয়ানতেপ শহরের কাছে এর গভীরতা ছিল মাত্র ১৭.৯ কিলোমিটার।

আইকে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments