ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী অরিত্রী অধিকারীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রতিষ্ঠানটির দুই শিক্ষিকা নাজনীন ফেরদৌস ও জিনাত আক্তারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-১২ এর বিচারক আব্দুল্লাহ আল মামুন মঙ্গলবার এ পরোয়ানা জারি করেন।
বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. হিমেল গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, মামলাটি ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত থেকে বদলি হয়ে আমাদের আদালতে আসে।
পর পর দুইবার ধার্যকৃত দিনে আসামিরা উপস্থিত না হওয়ায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েচে বলেও জানান তিনি। আগামী ১৮ এপ্রিল মামলাটি সাক্ষ্যগ্রহণের জন্য ধার্য রয়েছে যোগ করেন তিনি।
উল্লেখ্য, অরিত্রীর আত্মহত্যার ঘটনায় রাজধানীর পল্টন থানায় তার বাবা দিলীপ অধিকারী বাদী হয়ে ২০১৮ সালের ৪ ডিসেম্বর মামলা দায়ের করেন।
আইকে



