লন্ডন অফিস: গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে’র সাউথ ইস্ট রিজন ও ইষ্ট লন্ডন শাখার যৌথ আয়োজনে আনন্দঘন পরিবেশে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ মে) জিএসসি’র কেন্দ্রীয় কার্যালয়ে বিপুল সংখ্যক সদস্যের উপস্থিতিতে এ ঈদ পুণর্মিলনী সভা অনুষ্ঠিত হয়।পারস্পরিক ঈদ শুভেচ্ছা বিমিময়ের মাধ্যমে শুরু হওয়া সভায় সভাপতিত্ব করেন সাউথ ইস্ট রিজনের চেয়ারর্পাসন এম.এ, আজিজ।
সাধারণ সম্পাদক ফজলুল করিম চৌধুরীর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় চেয়ারর্পাসন ব্যারিস্টার আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বক্তব্য রাখেন জিএসসি কেন্দ্রীয় কমিটির এনইসি মেম্বার ব্যারিস্টার শাহ মিসবাউর রহমান ও কাউন্সিলার ফয়জুর রহমান।
এছাড়া আরো বক্তব্য রাখেন জিএসসি সাউথ ইস্ট রিজনের ট্রেজারার সূফী সুহেল আহমদ, ইস্ট লন্ডন শাখার চেয়ারর্পাসন আবদুল মালিক কুটি ও ট্রেজারার মোঃ আবুল মিয়া।
সংগঠনের পক্ষ থেকে টার্কি-সিরিয়ার ভূমিকম্পে ক্ষতিগ্রস্থতদের ২৩ হাজার পাউন্ড ও ঈদ স্মাইল প্রজেক্টে ১১ লক্ষ টাকা বিতরণে সর্বস্তরের মানুষ এগিয়ে আসার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। এছাড়া মিথ্যা অপপ্রচার বন্ধ করে সকলকে জনকল্যানে এগিয়ে আসার আহ্বান জানান নেতৃবৃন্দ।



