লন্ডন হাইকোর্টের জজসহ ফেঞ্চুগঞ্চ এলাকার তিন গুনিজনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে
রোববার (০৭,০৫,২০২৩) বিকালে ইস্ট লন্ডনের একটি হলে বৃটেনে বসবাসরত ফেঞ্চুগঞ্চ প্রবাসীদের আয়োজনে এ সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্চ কল্যান সমিতির সাবেক সভাপতি প্রফেসর ফজলুর রহমান।
বদরুল ইসলাম রাজা ও জুবের আহমেদের যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি ফেঞ্চুগঞ্চ উপজেলা চেয়ারম্যান মুক্তিযুদ্ধা নুরুল ইসলাম। ফেঞ্চুগঞ্চের কৃতি সন্তান লন্ডন হাইকোর্টের জজ নজরুল খসরু, ফেঞ্চুগঞ্চের কৃতিসন্তান ও সিলেট চেম্বার অব কমার্স এর সাবেক প্রেসিডেন্ট এহতেশাসুল হক চৌধুরী।
এছাড়াও বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্চ কল্যান সমিতি ইউকের সেক্রেটারী জাহাঙ্গীর খান, সংগটক মানিকুর রহমান গণি,আব্দুল মান্নান, গোলাম মোস্তফা, আনিছুল হক চৌধুরী, শহিদুল ইসলাম মিনুর, এনামুল হক চৌধুরী রাজু, আবুল কালাম লুলু, এনামুল হক রেকি, হাজি হাবিবুর রহমান, মিসেস শাহিদা রহমান, আব্দুল করিম, নেহাদুল ইসলাম শিপন, লিটু আহমদ, হাফিজুর রহমান সুমন,সাহাব ইদ্দিন, মোর্শেদ আহমদ মুন্না, দেলওয়ার মোহাম্মদ আলী,হাবিবুর।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কাজী হামিদুল হক। সভায় সংবর্ধিত অতিথিদের ফুল দিয়ে বরণ করেন নেতৃবৃন্দ। সভা শেষে প্রবাসীদের পক্ষ থেকে ফেঞ্চুগঞ্চের তিন গুনিকে ক্রেস্ট তুলে দেওয়া হয়।



