Homeআজকের শীর্ষ সংবাদইসরায়েলে গোলাগুলিতে নিহত ৫

ইসরায়েলে গোলাগুলিতে নিহত ৫

ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর নাজারেথে গোলাগুলিতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার নাজারেথের আরব উপশহর ইয়াফা আন-নাসেরিয়ায় এ ঘটনা ঘটে

ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডমের জ্যেষ্ঠ চিকিৎসক আতাফ সালেম বলেন, গোলাগুলিতে আহত পাঁচজন সেখানে সংজ্ঞা হারিয়ে পড়েছিলেন।

তাদের শরীরে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আহতদের উদ্ধারের পর চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখানেই মারা গেছেন তারা।

ইসরায়েলি পুলিশ বলেছে, ঐ এলাকায় পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। সন্দেহভাজনদের খোঁজ চলছে। ঘটনাটি অপরাধমূলক বলে নিশ্চিত করেছে পুলিশ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গোলাগুলির পর একটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। সেখানকার আকাশ কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে।

ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থা বলছে, নাজারেথের আরেকটি উপশহরে পৃথক গোলাগুলিতে ৩ বছর বয়সী এক মেয়ে শিশু ও ৩০ বছর বয়সী এক যুবক গুরুতর আহত হওয়ার পর গোলাগুলির ওই ঘটনা ঘটেছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেছেন, নাজারেথের ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনায় আমি শোকাহত। এ ধরনের হত্যাকাণ্ড ঠেকাতে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

সূত্র: রয়টার্স

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments