HomeUncategorizedজগন্নাথপুরে মিথ্যা অপপ্রচারের দায়ে দুই জনের নামে সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা

জগন্নাথপুরে মিথ্যা অপপ্রচারের দায়ে দুই জনের নামে সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা

কামাল হোসেন, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সংবাদকর্মী আলী হোসেনের বিরুদ্ধে সিলেট সাইবার ট্রাইব্যুনাল আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

গত ২০ জুন মঙ্গলবার জগন্নাথপুর উপজেলার মিরপুর বাজার ইসলামী ব্যাংক এজেন্ট শাখার ইনচার্জ রিপন মিয়া বাদী হয়ে নামাংকিত দু’জন সাংবাদিকের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।

আসামীরা হলেন জগন্নাথপুর এলাকার মৃত জহুর আলীর ছেলে আলী হোসেন। মামলার অপর আসামী উপজেলার পাইলগাঁও ইউনিয়নের রসুলপুর গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে আবুল কাশেম।

মামলা সূত্রে জানা গেছে, গত ১৪ মে জগন্নাথপুর বাজারে ভুক্তভোগী রিপন মিয়ার নিকট মিথ্যা বানোয়াট প্রতারণার ভূয়া একটি সংবাদ প্রচারের হুমকি দিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন কথিত ওই সংবাদকর্মী আলী হোসেন। তখন রিপন মিয়া তাঁর ব্যাংকিং ব্যবসা ও নিজের মানসম্মানের কথা চিন্তা করে ওই সংবাদকর্মীকে নগদ ২০ হাজার টাকা দেন। পরে ১৯ মে আবার কথিত ওই সংবাদকর্মী আলী হোসেন সংবাদ প্রচারের ভয় দেখিয়ে ৫ লাখ টাকা দাবী করেন। এ সময় রিপন মিয়া আরো কোন টাকা দিতে পারবেন না বলে তাকে জানান। এতে ক্ষিপ্ত হয়ে পরদিন কথিত ওই সংবাদকর্মী আলী হোসেন তার সম্পাদকীয় “জগন্নাথপুর পত্রিকা” নামের একটি অনিবন্ধিত অনলাইন পোর্টালে মনগড়া মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রচার করেন। এতে করে ভুক্তভোগী রিপন মিয়ার মানহানিসহ এজেন্ট ব্যাংকিং এর ৬ কোটি টাকা ক্ষতিসাধন হয়।

ভুক্তভোগী রিপন মিয়া বলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। বিগত ৫ বছর ধরে বিশ্বস্ততার সাথে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে আসছি। আমার সফলতায় ইসান্বিত হয়ে একটি কুচক্রীমহল পরিকল্পিত উদ্দেশ্য প্রনোদিত ভাবে আমার সম্মানহানি ও আমার প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতির জন্য অপপ্রচার চালায়। এতে আমি আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছি। তাই আদালতের শরণাপন্ন হই।

অনুসন্ধানে জানা গেছে, জগন্নাথপুরের এক সংবাদকর্মী তার কাজের সহযোগিতার জন্য আলী হোসেনকে সাথে সাথে রাখতেন। সেই সময় থেকে সে নিজেকে সাংবাদিক দাবী করে সাধারণ মানুষের সাথে প্রতারণা শুরু করে। এতে ক্ষিপ্ত হয়ে ওই সংবাদকর্মী প্রতারক আলী হোসেনকে তার বলয় থেকে বের করে দেন।

এদিকে প্রাতিষ্ঠানিক তেমন কোন শিক্ষাগত যোগ্যতা না থাকায় সে নিবন্ধিত কোনো পত্রিকায় নিয়োগ পায়নি। দালালীর সুবাদে এলাকার অন্য দালালদের সঙ্গে গড়ে উঠে সুসম্পর্ক।

অন্যদিকে, ফেসবুকে নতুন নতুন পেইজ তৈরি করে মনগড়া সংবাদ প্রচার করতে থাকে। সেই সব পেইজের বিরুদ্ধে অভিযোগ পড়লেই সাথে সাথে তা উধাও হয়ে যায়। কিছুদিন পর আবার নতুন পেইজ খুলে শুরু হয় তার নাটকীয় প্রতারণা।

এর আগে কথিত ওই সংবাদকর্মী আলী হোসেনের বিরুদ্ধে গত ২০২০ সালের ২৭ জুন উপজেলার পাইলগাঁও ইউনিয়নের পল্লবী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য গোলাম রব্বানী বাদী হয়ে আমল গ্রহনকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এমন একটি মামলা দায়ের করে ছিলেন।

এছাড়াও, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয়, থানা ও আদালতে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments