Homeলিডনিউজজামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তি নিহত

জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তি নিহত

হাবিব রহমান, সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তি নিহত হয়েছে।
শনিবার দুপুরে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি উপজেলার সাচনাবাজার ইউনিয়নের কোকড়াপড়শী গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে মো.বাদশা মিয়া(৩০)।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, বাদশা মিয়া পেশায় একজন কাঠমিস্ত্রি। সে তার বসত ঘরে অটোরিক্সা প্রতিদিন চার্জ দিতো। কিন্তু শনিবার দুপুরে তার বসত ঘর থেকে অটোরিক্সা চার্জ শেষে বের করার সময় পায়ে বিদ্যুতের তার জড়িয়ে গিয়ে মারাত্বক ভাবে আহত হলে তাকে উদ্ধার করে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোহাম্মদ আব্দুন নাসের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments