Homeআজকের শীর্ষ সংবাদফিরলেন, জিতলেন রোমান!

ফিরলেন, জিতলেন রোমান!

টঙ্গিতে গত কয়েকদিন ধরে চলছিল ১৪ তম জাতীয় আরচ্যারি চ্যাম্পিয়নশিপ। সব ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দু দেশের আরচ্যারির ‘পোস্টারবয়’ রোমান সানার। শৃঙ্খলাজনিত কারণের অভিযোগ দেখিয়ে গতবছর তাকে আরচ্যারিতে নিষিদ্ধ করেছিল ফেডারেশন। সব ঠিক করে খেলায় ফিরে এসেই করলেন বাজিমাত। জিতলেন স্বর্ণ।

রোববার (২৪ জুন) ছেলেদের একক রিকার্ভ ইভেন্টে বিকেএসপির নিশাতকে সরাসরি ৬-০ পয়েন্টে হারিয়েছেন রোমান। আর তাতেই ২০১৭ সালের পর আবারো হারানো মুকুটি ফিরে পেলেন বাংলাদেশ আনসারের এই অ্যাথলেট। এর আগে সেমিফাইনালে পুলিশ আরচ্যারি ক্লাবের হাকিম আহমেদ রুবেলকে হারিয়ে ৬-০ সেটে হারিয়ে ফাইনালে যান রোমান। সেখানে গিয়ে জিতলেন স্বর্ণ।

পাঁচ বছর পর রিকার্ভ এককে চ্যাম্পিয়ন হওয়ার রোমান বলেন, ‘২০১৮-২২ পর্যন্ত রিকার্ভ এককে চ্যাম্পিয়ন হতে পারিনি। ২০১৩-১৭ সালে টানা চ্যাম্পিয়ন ছিলাম৷ আবার বিরতির পর শিরোপা জেতায় খুব ভালো লাগছে। জাতীয় সেরার সঙ্গে অন্য কিছুর তুলনা হয় না।’

এর আগে রিকার্ভ মিশ্র ও পুরুষ দলগত ইভেন্টে স্বর্ণ পদক মিস করেছেন রোমান। সবার শেষে ছিল রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টের খেলা। সেই জিতলেন। কোনো চাপে ছিল কিনা এমন প্রশ্নের জবাবে রোমান জানান, ‘আসলে আরচ্যারিতে ভাগ্যেরও প্রয়োজন। দিয়া ও আমি উভয়ই সেরাটা দেয়ার চেষ্টা করেছি। ভাগ্য সহায় ছিল না। ফাইনালে এক জন জিতবে আরেকজন হারবে এটা স্বাভাবিক।’

নিষেধাজ্ঞা সময়ে রোমানের পাশে ছিল বাংলাদেশ আনসার। আনসারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন তিনি বলেন, ‘ফেডারেশন থেকে যখন ক্যাম্পের বাইরে ছিলাম তখন আনসার আমাকে অনেক সাহায্য করেছে। ফিরে আসার জন্য তারা সব চেষ্টাই করেছে। আমাকে আন্তর্জাতিক টুর্নামেন্টে সুযোগ দেয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে।’

ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল রোমানের আন্তর্জাতিক অংশগ্রহণ সম্পর্কে বলেন, ‘এই ব্যাপারে এখনই কিছু বলা যাচ্ছে না। আগামী ১৫ দিন পর এই বিষয়ে পরিষ্কার করা যাবে।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments