Homeআন্তর্জাতিকজেনিনের পর এবার গাজায় ইসরায়েলি হামলা

জেনিনের পর এবার গাজায় ইসরায়েলি হামলা

ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিনের পর এবার গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

তারা বলছে, ফিলিস্তিনি উপকূলীয় ছিটমহল থেকে ছোড়া রকেটের জবাবে এই হামলা চালানো হয়েছে।

ফিলিস্তিনি নিরাপত্তা সূত্র জানায়, গাজার উত্তরাঞ্চলে হামাসের একটি সামরিক স্থাপনায় বিমান হামলা চালানো হলেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

গত সোমবার প্রায় ১৪ হাজার ফিলিস্তিনির বাসস্থান জেনিন শরণার্থী শিবিরের ওপর ড্রোন হামলা চালায় ইসরায়েলি বাহিনী। টানা দুই দিন সামরিক অভিযান চালিয়ে ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবির থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ইসরায়েলি বাহিনী।

গত সোমবার অভিযান শুরুর পরে প্রাণ গেছে ১২ জন ফিলিস্তিনি ও একজন ইসরায়েলি সৈন্যের। 

রয়টার্স বলছে, ইসরায়েলিদের হামলায় যে ১২ ফিলিস্তিনি নিহত হয়েছেন তাদের মধ্যে অন্তত পাঁচজন সশস্ত্র প্রতিরোধ যোদ্ধা। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments