Homeবাংলাদেশরাজশাহীতাহের হত্যা : রাতেই কার্যকর হচ্ছে দুই আসামির ফাঁসি

তাহের হত্যা : রাতেই কার্যকর হচ্ছে দুই আসামির ফাঁসি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাহের হত্যা মামলায় দুই আসামির ফাঁসি বৃহস্পতিবার রাত ১০টা ১ মিনিটে রাজশাহী কারাগারে কার্যকর করা হবে।

বুধবার (২৬ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছে কারা কর্তৃপক্ষ। রাজশাহী কারাগারে এক সঙ্গে দুজনেরই ফাঁসি কার্যকর করা হবে বলেও জানা গেছে।

এর আগে মঙ্গলবার সকালে ড. এস তাহের হত্যা মামলায় চূড়ান্ত রায়ে মৃত্যুদণ্ড পাওয়া আসামি জাহাঙ্গীরের আটকের বৈধতা নিয়ে করা রিট খারিজের বিরুদ্ধে আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বেঞ্চ এ আদেশ দেন।

পরে এদিন দুপুর পৌনে একটার দিকে দুই আসামির পরিবারের ৩৫ জন সদস্য তাদের সঙ্গে শেষ সাক্ষাত করেন।

উল্লেখ্য, ২০০৬ সালের ১ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকার ম্যানহোল থেকে উদ্ধার হয় নৃশংসভাবে হত্যার শিকার অধ্যাপক ড. তাহেরের মরদেহ। এর দুই দিন পর ওই বছরের ৩ ফেব্রুয়ারি নিহতের ছেলে সানজিদ আলভি আহমেদ রাজশাহী মহানগরীর মতিহার থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments