Monday, April 27, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeজাতীয়এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদের মৃত্যুতে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির শোক

এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদের মৃত্যুতে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির শোক

বিমানবাহিনীর সাবেক প্রধান বীর উত্তম এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১৪ আগস্ট) প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পাঠানো এক শোকবার্তায় এ শোক জানান তিনি।

শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সুলতান মাহমুদ দুই নম্বর সেক্টর ও পরবর্তী সময়ে এক নম্বর সেক্টরের কমান্ডিং অফিসার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

তিনি পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে পরিচালিত বাংলাদেশ বিমান বাহিনীর কিলো ফ্লাইট অপারেশনে নেতৃত্ব দিয়েছিলেন। মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য ২০১৮ সালে তাকে স্বাধীনতা পদকে ভূষিত করা হয়।

প্রধানমন্ত্রী অসীম সাহসী এই বীর মুক্তিযোদ্ধার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিকে এয়ার ভাইস মার্শাল (অব.) সুলতান মাহমুদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মঙ্গলবার (১৫ আগস্ট) এক শোকবার্তায় রাষ্ট্রপতি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস‍্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রসঙ্গত, সোমবার রাত ৮টা ৪০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে সাবেক বিমানবাহিনী প্রধান বীর উত্তম সুলতান মাহমুদ মারা যান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments