রাজধানীতে ধানমন্ডির ৩২ নম্বর রোডের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী মো. শাহাব উদ্দিন।
মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
শ্রদ্ধা নিবেদন শেষে মন্ত্রী এ সময় কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবসহ ১৫ আগস্ট নিহত জাতির পিতার পরিবারের সব সদস্যের রুহের মাগফেরাত কামনা করেন।



