Tuesday, April 21, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeলন্ডন সংবাদজমকালো আয়োজনে দৃষ্টিনন্দন জার্সি উন্মোচন ও সিলেটের দক্ষিন সুরমা স্পোর্টস এসোসিয়েশন ইউকের...

জমকালো আয়োজনে দৃষ্টিনন্দন জার্সি উন্মোচন ও সিলেটের দক্ষিন সুরমা স্পোর্টস এসোসিয়েশন ইউকের কমিটি ঘোষণা

লন্ডন অফিস: জমকালো আয়োজনে দৃষ্টিনন্দন জার্সি উন্মোচন করলো সিলেটের দক্ষিণ সুরমা স্পোর্টস এসোসিয়েশন ইউকে। বৃটেনের মাটিতে বাংলাদেশীদের সব চেয়ে বড় ফুটবল টুর্নামেন্ট উপজেলা কাপকে সামনে রেখে বুধবার( ১৬ আগষ্ট) সংগঠনটি লন্ডন শহরের বার্কিং এম ওয়ান ভ্যানুতে তাদের জার্সি উন্মোচন অনুষ্ঠান আয়োজন করে। জার্সি উন্মোচন অনুষ্ঠানে অংশ নিতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে দক্ষিণ সুরমার কৃতি ফুটবলার ও সমর্থকরা হলে জড়ো হন।

রাত ৯ টায় হৈ-হুল্লোড়ের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে জার্সি উন্মোচন করা হয়। সাদা, ব্লু, কালো ও লাল রঙের মিশেলে তৈরি এবারের জার্সি। জার্সি উন্মোচন অনুষ্ঠানে একদল ডায়নামিক তরুনদের দ্বারা গঠিত নতুন কমিটি ঘোষনা করা হয়। অনুষ্ঠানে দক্ষিণ সুরমা স্পোর্টস এসিসোয়েশন টিমের স্পন্সরসহ কমিনিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আগামীতে যে সকল টিমের সাথে দক্ষিণ সুরমা স্পোর্টস এসিসোয়েশন টিমের ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে তাদের সাথে খেলার জন্য এ,বি,সি ও ডি টিমের নাম ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে আয়োজকরা বলেন, ‘সিলেটের ঐতিহ্যবাহী উপজেলার হচ্ছে দক্ষিণ সুরমা, বিভিন্ন কারণে এ উপজেলার সুনাম দেশে এবং বিদেশে রয়েছে। বৃটেনের মাটিতেও এ উপজেলার কৃতি সন্তানরা নানা ক্ষেত্রে অবদান রেখে চলেছেন। যুক্তরাজ্যের মাটিতে বাংলাদেশীদের সব চেয়ে বড় ফুটবল টুর্নামেন্ট উপজেলা কাপেও গত কয়েক বছর দরে অংশ নিয়ে নিজেদের অবস্থান জানান দিয়ে যাচ্ছে সংগঠনটি। আগামীতে এ সংগঠনকে আরো শক্তিশালী করতে বৃটেনে বসবাসরত উপজেরার সকলকে যোগ দেওয়ার অনুরোধ জানানো হয়।

যারা যোগ দিতে চান, তাদেরকে প্রেসিডেন্ট আব্দুল মুহিত, চেয়ারম্যান আক্তার হোসেন, সেক্রেটারী আব্দুল মুকিত নানুসহ সংগঠনের যে কারো সাথে যোগাযোগ করতে অহ্বান জানানো হয়। এছাড়াও সংগঠনের পক্ষ থেকে বেশ কিছু উদ্যোগ হাতে নেওয়া হয়েছে, এর মধ্য বাংলাদেশে দক্ষিন সুরমা উপজেলার বিভিন্ন ইউনিয়নে খেলোয়ারদের মাঝে খেলার উপকরণ বিতরন ও খেলা আয়োজন করা। যার মাধ্যমে ভালো খেলোয়ার তৈরি হবে এবং মন্দ কাজ থেকে তরুন প্রজন্মকে বিরত থাকতে সহায়তা করবে।

নবগঠিত দক্ষিণ সুরমা স্পোর্টস এসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব প্রাপ্তরা হলেন, প্রেসিডেন্ট আব্দুল মুহিত, চেয়ারম্যান আক্তার হোসেন, সেক্রেটারি আব্দুল মুকিত নানু, জয়েন্ট সেক্রেটারি জালাল হান্নান, ট্রেজারার নিজাম উদ্দিন, ম্যানেজার ইমদাদুল হক খালেদ, এসিসটেন্ট ম্যানেজার মোহাম্মদ আজমল হোসেন, ইসি মেম্বার শাহেদ আলী, মোহাম্মদ আল ওয়ালিদ, মুক্তম কয়ছর।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments