Homeজাতীয়বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির বৈঠক

বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির বৈঠক

পবিত্র সফর মাসের চাঁদ দেখা নিয়ে বৃহস্পতিবার (১৭ আগস্ট) সভায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

বুধবার (১৬ আগস্ট) ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় এ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র সফর মাসের চাঁদ দেখা গেলে তা ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ টেলিফোন ও ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ ফ্যাক্স নম্বরে বা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) জানানোর জন্য অনুরোধ করা হলো।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৭ আগস্ট) চাঁদ দেখা গেলে শুক্রবার থেকে ১৪৪৫ হিজরি সনের পবিত্র সফর মাস শুরু হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments