Sunday, May 10, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeলিডনিউজধর্মপাশায় বিশেষ অভিযানে ৮ জন জুয়ারী গ্রেপ্তার

ধর্মপাশায় বিশেষ অভিযানে ৮ জন জুয়ারী গ্রেপ্তার

এম এম এ রেজা পহেল, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের ধর্মপাশায় বিশেষ অভিযান চালিয়ে ৮ জন জুয়ারীকে গ্রেপ্তার করেছে ধর্মপাশা থানা পুলিশ।

গত মঙ্গলবার রাতে ধর্মপাশা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মিজানুর রহমানের নেতৃত্বে এসআই মোঃ আব্দুস সবুর হইয়া, এএসআই মোঃ ইমরান আহমেদ, মোবাইল ডিউটিতে নিয়োজিত এএসআই (নিঃ) মোঃ মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে ধর্মপাশা থানাধীন পাইকুরাটি ইউনিয়ন পরিষদের সামনে রাত অনুমান প্রায় ১১ ঘটিকার সময় ঝলমল রায় এর মুদির দোকানের পিছনে জুয়া খেলা অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তরা হলেন, ১। মোঃ নাসির উদ্দিন (২২), পিতা-মোঃ ছিদ্দিক মিয়া, ২। রনি মজুমদার (২৮), পিতা-মৃত সন্তষ মজুমদার, ৩। সাদিকুল ইসলাম (২৪), পিতা-মোঃ মিরাজ আলী, ৪। রুপন সরকার (৩৩), পিতা-মৃত মনু রঞ্জন সরকার, ৫। ওয়াসিম আহমেদ (২২), পিতা-মোঃ দুলাল মিয়া, ৬। মোঃ সাদিকুল ইসলাম (২৬), পিতা-মোঃ আব্দুল আজিজ, ৭। মোঃ আনোয়ার মিয়া (২৮), পিতা-মৃত আব্দুল হাসিম, ৮। স্বপন তালুকদার (২২), পিতা-মৃত হারিছ তালুকদার। সকলের বাড়ি পাইকুরাটি গ্রামে।

আসামীদের হেফাজত হইতে জুয়া খেলার সরঞ্জাম তাস ৩৮ (আটত্রিশ) টি, জুয়া খেলার নগদ অর্থ- ১, ৪৮০ টাকা জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

আসামীদের বিরুদ্ধে এএসআই মোঃ মনিরুজ্জামান বাদী হইয়া এজাহার দায়ের করিলে ধর্মপাশা থানার মামলা নং-০৪/৫৫, তারিখ-২৩/০৮/২০২৩ খ্রিঃ ধারা-১৮৬৭ সালের প্রকাশ্যে জুয়া আইন এর ৩/৪ ধারা রুজু করা হয়।

অদ্য ২৩/০৮/২০২৩ খ্রিঃ বিধি মোতাবেক আসামীদের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ধর্মপাশা, সুনামগঞ্জ সোপর্দ করা হইয়াছে।

এই অভিযান চলমান থাকবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments