Sunday, May 10, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeজাতীয়নিঃশর্ত ক্ষমা চাইলেন দিনাজপুরের সেই পৌর মেয়র

নিঃশর্ত ক্ষমা চাইলেন দিনাজপুরের সেই পৌর মেয়র

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায় প্রসঙ্গে আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমকে নিয়ে অশালীন মন্তব্য করার ঘটনায় আপিল বিভাগে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন দিনাজপুর পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে ৫ বিচারপতির আপিল বেঞ্চে হাজির হয়ে তিনি ক্ষমা প্রার্থনা করেন।

তবে, আদালত মেয়রকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেননি। তার বিরুদ্ধে জারি করা আদালত অবমাননার রুলের শুনানির জন্য আগামী ১২ অক্টোবর দিন ধার্য করেছেন আপিল বিভাগ। ওই দিন-ও দিনাজপুর পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলমকে আদালতে হাজির হতে হবে।

এর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায় প্রসঙ্গে আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় দিনাজপুরের পৌর মেয়র জাহাঙ্গীর আলমের প্রতি আদালত অবমাননার নোটিশ ইস্যু করা হয়। একই সঙ্গে আদালত অবমাননার জন্য জাহাঙ্গীরের কেন সাজা হবে না, সে বিষয়ে তাকে কারণ দর্শাতে বলেন আপিল বিভাগ।

পরে আদালত আজ (২৪ আগস্ট) সকাল ৯টায় মেয়রকে আদালতে হাজির হতে নির্দেশ দেন। একই সঙ্গে ভিডিও অপসারণ করতে বিটিআরসির চেয়ারম্যানকে নির্দেশ দেন আপিল বিভাগ।

প্রসঙ্গত, গত ৩ আগস্ট দিনাজপুরের পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমের দেয়া বক্তব্যের ঘটনায় তার বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সমিতির সদস্য শফিক রায়হান শাওন, মাহফুজুর রহমান রোমানসহ চার আইনজীবী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments