Homeবাংলাদেশরাজবাড়ীতে বালুচাপায় ৩ জনের মৃত্যু

রাজবাড়ীতে বালুচাপায় ৩ জনের মৃত্যু

রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের জৌকুড়া এলাকায় বালুচাপায় তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাজবাড়ী থানার ওসি (তদন্ত) মো. এসরাকুল ইসলাম।

স্থানীয়রা জানিয়েছেন, জৌকুড়া ঘাট এলাকায় একটি বড় বালুর চাতাল রয়েছে। ওই চাতাল থেকে নিয়মিত বালু বিক্রি করা হয়। মঙ্গলবার রাত ১১টার দিকে বালুর স্তুপ থেকে ভেকু দিয়ে ১০ চাকার একটি ট্রাকে বালু ভর্তির কাজ করা হচ্ছিল। সে সময় হঠাৎ বালুর স্তুপের ওপর থেকে ভেকু মেশিন বালু নিয়ে ওই ট্রাকের ওপর পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই চাতাল মালিক হান্নানের ভাই আব্দুর রহিম, ভেকুচালক ও ট্রাকচালকের মৃত্যু হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments