Homeজাতীয়শনিবার দেশে ফিরবেন ওবায়দুল কাদের

শনিবার দেশে ফিরবেন ওবায়দুল কাদের

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা শেষে আগামীকাল (২৩ সেপ্টেম্বর) শনিবার সন্ধ্যায় ঢাকায় ফিরবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শেখ ওয়ালিদ ফয়েজ বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১৬ সেপ্টেম্বর চিকিৎসার উদ্দেশ্যে সিঙ্গাপুর যান। এর আগে গত ৯ আগস্ট সিঙ্গাপুর গিয়েছিলেন ওবায়দুল কাদের। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে ১১ আগস্ট তিনি ঢাকায় ফেরেন।

আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের হৃৎপিণ্ডে তিনটি ব্লক ধরা পড়ে ২০১৯ সালের মার্চ মাসে। তখন তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেয়া হয়েছিল। সেখানে তার বাইপাস সার্জারিও করা হয়।

এরপর থেকে নিয়মিত সিঙ্গাপুরে স্বাস্থ্য পরীক্ষা করাতে যান তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments