Homeজাতীয়বঙ্গবন্ধুর নেতেৃত্বে অবিশ্বাসীদের বয়কটের আহ্বান রাষ্ট্রপতির

বঙ্গবন্ধুর নেতেৃত্বে অবিশ্বাসীদের বয়কটের আহ্বান রাষ্ট্রপতির

দেশের অস্তিত্ব, মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর নেতৃত্বে যারা বিশ্বাস করে না, তাদের চিহ্নিত করে বয়কট করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বুধবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমিতে ‘স্মার্ট চিল্ড্রেন কার্নিভাল-২০২৩’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে এ আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘আমাদেরকে ‘মার্চ ফরোয়ার্ড’ করতে হবে, আমরা ‘গো ব্যাকওয়ার্ড’ করতে পারি না। সামনের দিকে আমাদের এগোতে হবে। দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে দলমত নির্বিশেষে একযোগে কাজ করতে হবে।’

এ সময় স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে শিশু-কিশোরদের প্রতি আহ্বানও জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এছাড়াও সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক সাথে থেকে একযোগে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments