সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন নাটোর-৪ আসনের উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।
বুধবার (২৭ সেপ্টেম্বর) সংসদ ভবনের শপথ কক্ষে তাকে শপথ বাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম শপথগ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও হুইপ ইকবালুর রহিম উপস্থিত ছিলেন।
শপথগ্রহণ শেষে নবনির্বাচিত সংসদ সদস্য মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারী রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন। এ সময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



