Wednesday, April 22, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeজাতীয়গ্যাটকো মামলা থেকে খালেদা জিয়ার অব্যাহতির শুনানি ২৩ নভেম্বর

গ্যাটকো মামলা থেকে খালেদা জিয়ার অব্যাহতির শুনানি ২৩ নভেম্বর

গ্যাটকো দুর্নীতি মামলা থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অব্যাহতির বিষয়ে শুনানির তারিখ আগামী ২৩ নভেম্বর ধার্য করেছেন আদালত।

সোমবার (২৩ অক্টোবর) কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে স্থাপিত অস্থায়ী ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আলী হোসাইনের আদালতে মামলাটি চার্জ শুনানির জন্য ছিল। খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় আদালতে হাজির হতে পারেননি। তার পক্ষে সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ হাজিরা দেন। একই সঙ্গে চার্জ শুনানি পেছানোর আবেদন করেন তিনি।

আদালত খালেদা জিয়ার সময় আবেদন মঞ্জুর করে ২৩ নভেম্বর খালেদা জিয়ার অব্যাহতির বিষয়ে শুনানির তারিখ ধার্য করেন।

তবে এদিন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের অব্যাহতির বিষয়ে শুনানি শেষ করেন তার আইনজীবী রেজাউল করিম সরকার।

খালেদা জিয়ার আইনজীবী হান্নান ভূঁইয়া এসব তথ্য জানান।

উল্লেখ্য, মামলাটিতে ১৫ জন আসামির মধ্যে ১৪ জনের অব্যাহতির বিষয়ে শুনানি শেষ হয়েছে। ২০০৭ সালের ২ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও থানায় খালেদা জিয়াসহ ১৩ জনের বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতি মামলাটি দায়ের করেন দুদকের উপ-পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments