Wednesday, April 22, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeলিডনিউজধর্মপাশায় বিনামূল্যে কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

ধর্মপাশায় বিনামূল্যে কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

এম এম এ রেজা পহেল, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ছয় ইউনিয়নে কৃষকের মাঝে সোমবার ১১ টায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি অফিসার মীর হাসান আল বান্নার সভাপতিত্বে পরিচালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা কামরুল হাসান।

বক্তব্য দেন ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ গিয়াসউদ্দিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ অলিদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামিম আহমেদ বিলকিস, ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, সুখাইর রাজাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকাররম হোসেন, সুখাইর রাজাপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসরিন সুলতানা দিপা, উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার শাহ আলম প্রমুখ।

ধর্মপাশা উপজেলার বিভিন্ন ইউনিয়নে মোট ৬৫০ জন কৃষকের মাঝে ১ কেজি শরিসা ও ২০ কেজি সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments