এম এম এ রেজা পহেল, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন মধ্যনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ এমরান হোসেন।
সাথে ছিলেন মধ্যনগর থানার এসআই শামীম আল মামুন ও বিট অফিসার ও ফোর্সসহ অন্যানরা।
১ নং বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের ব্রান্দ্রা সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ, গীলাগড়া সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ, বাকাতলা সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ, মহিষখলা সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ, ২ নং বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের বাট্রা সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেন।
মধ্যনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ এমরান হোসেন বলেন, পূজা চলাকালীন সময়ে সারাখন সিসি টিভি ক্যামেরা চালু রাখতে হবে। কোন অপ্রিতিকর ঘটনা যাহাতে না ঘটে সকলকে অনুষ্ঠান চলাকালে সতর্ক থাকতে হবে।



