লন্ডন অফিস: যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ ও বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যানের বড় বোন গত মঙ্গলবার ২ জানুয়ারী সকাল সাড়ে ৯ টাক সময় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহী ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।
তিনি স্টোক জনিত কারণে যুক্তরাজ্যের রয়েল লন্ডন হসপিটালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ৪ মেয়ে ভাই-বোনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমার গ্রামের বাডী সিলেটের বিশ্বনাথ উপজেলার ছোট খুরমা গ্রামে।
এদিকে, যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও কমিউনিটি নেতা আবুল কালাম আজাদ এবং সাবেক চেয়ারম্যান বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়ার বড় বোনের মৃত্যুতে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে যুক্তরাজ্য বিএনপি ।
শোকবার্তায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক এবং কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ বলেন, “আবুল কালাম আজাদের বড় বোনের মৃত্যুতে মরহুমার পরিবারের মতো যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীগণ গভীরভাবে শোকাহত ও মর্মাহত ।
মরহুমা তাঁর নিজ এলাকার মানুষের কাছে একজন ধার্মিক, মহিয়সী ও রত্নগর্ভা নারী হিসাবে অত্যন্ত সুপরিচিত ছিলেন। তিনি মেধা ও শ্রম দিয়ে তাঁর সন্তানদের সুশিক্ষিত ও সুসন্তান হিসেবে গড়ে তুলেছিলেন। তিনি সমাজ সেবার অংশ হিসেবে দুঃখী ও অসহায় মানুষকে সাহায্য করতেও ছিলেন উদারহস্ত।”
শোকবার্তায় নেতৃদ্বয় মরহুমার রুহের মাগফিরাত কামনা করে পরকালে জান্নাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
বাংলাপেইজ/এএসএম



