Homeজাতীয়বেনাপোল এক্সপ্রেসে আগুন: প্রধানমন্ত্রীর শোক, কারণ খতিয়ে দেখার নির্দেশ

বেনাপোল এক্সপ্রেসে আগুন: প্রধানমন্ত্রীর শোক, কারণ খতিয়ে দেখার নির্দেশ

রাজধানীর গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডে হতাহতদের প্রতি সমবেদনা ও গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে ঘটনাটি অগ্নিকাণ্ড নাকি নাশকতা তা খতিয়ে দেখার নির্দেশও দিয়েছেন তিনি।

শুক্রবার রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়।

প্রধানমন্ত্রী ঘটনাটি নাশকতা কিনা তা খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। তিনি নিহতদের আত্মার মাগফিরাত করেছেন এবং আহতদের চিকিৎসার জন্য দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছেন।

উল্লেখ্য, শুক্রবার রাত ৯টার দিকে রাজধানীর গোপীবাগ এলাকায় ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনের এ ঘটনায় এ পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments