Homeজাতীয়সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শনিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। এদিন সন্ধ্যা ৭টায় নির্বাচন কমিশন থেকে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে তার ভাষণ সরাসরি সম্প্রচার করা হবে।

শুক্রবার রাতে নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়।

নির্বাচন কমিশন সূত্র জানায়, দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সর্বোচ্চ চেষ্টা করছে সংস্থাটি। সে লক্ষ্যে ভাষণে সিইসি জনগণকে সংসদ নির্বাচনে ভোট দেয়া এবং সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে প্রার্থীদের প্রতি আহ্বান জানাবেন।

এর আগে গত ১৫ নভেম্বর জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধান নির্বাচন কমিশনার। সে ভাষণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা দেন তিনি।

তফসিল অনুযায়ী আগামীকাল ৭ জানুয়ারি ভোটগ্রহণ হবে। ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে কমিশন। এই নির্বাচন বর্জন করেছে বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলো।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments