Homeরাজনীতিখেলা শেষ, এবার চলবে রাজনীতির খেলা: ওবায়দুল কাদের

খেলা শেষ, এবার চলবে রাজনীতির খেলা: ওবায়দুল কাদের

৭ জানুয়ারি নির্বাচনী খেলা শেষ হয়েছে। এবার রাজনীতির খেলা চলবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার (৯ জানুয়ারি) গণভবনে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এ মন্তব্য করেছেন তিনি। বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী খেলা শেষ হয়েছে। এখন রাজনীতির খেলা চলবে। এখনো পথে পথে নানা বাধা বিপত্তি এখনো চলছে। বিএনপি গণতন্ত্রের শত্রুরা এখানো হুমকি দিচ্ছে। মানুষ পুড়িয়ে মেরেছে।

ওবায়দুল কাদের আরও বলেন, তারেক রহমান আর রাজনীতি করবে না বলে মুচলেকা দিয়ে বিদেশে পালিয়েছে। সে দূর থেকে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কানাডার আদালত বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে আখ্যায়িত করেছে। এদের চেতনায় স্বাধীনতা নেই।

অনুষ্ঠানে চতুর্থ মেয়াদে নিরঙ্কুশ বিজয় লাভ করায় সর্বসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রাজ্জাক, ফারুখ খান, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, এবিএম মোজাম্মেল হক, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলামসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন প্রমুখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments