এম এম এ রেজা পাল, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের কুরিকাহনিয়া গ্রামের সামনে ইজি বাইক এর চাপায় ইমন (৮) নামে এক শিশু নিহত হয়েছে।
শনিবার দুপুর ১২ টায় কুরিকাহানিয়া গ্রামের সামনে ব্রিজে উঠতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমন এর বাবা ফারুক মিয়া তিনি একজন দিনমজুর। তার একমাত্র সন্তানকে হারিয়ে ইমনের বাবা-মা পাগল প্রায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ওই শিশু ও তার বাবা মাসহ ইজিবাইকে ছিলেন, তখন ব্রিজে উঠার সময় এ দুর্ঘটনা ঘটে। এবং ঘটনাস্থল থেকে জরুরী ধর্মপাশা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যুবরণ করেছে বলে জানায়। এ ঘটনায় সময় এলাকার লোকজন ইজি বাইকটি আটক করে।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ শামসুদ্দোহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইজি বাইকের চাপায় শিশুটি মারা গেছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া গ্রহনের প্রস্তুতি চলছে।



