এম এম এ রেজা পহেল, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের ধর্মপাশায় “সঠিক তথ্যে ভোটার হবো,স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ‘জাতীয় ভোটার দিবস- ২০২৪’ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১ টায় উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র্যালি শেষে উপজেলা পরিষদের সভা কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ গিয়াস উদ্দিন ও পরিচালনা করেন সহকারী উপজেলা নির্বাচন অফিসার মোঃ ইফতেকার আলম চৌধুরী।
এর আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস।
অন্যান্যদের মাঝে বক্তব্য দেন, উপজেলা নির্বাচন অফিসার মোঃ মনজুরুল হক, ধর্মপাশা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এম এ রেজা পহেল, উপজেলা আনসার বিডিপির কর্মকর্তা মোঃ তৌহিদ মিয়া, এনজিও প্রতিনিধি মোঃ মনিরুজ্জামান মজুমদার প্রমুখ।
অনুষ্ঠান শেষে উপজেলার নতুন ভোটারদের সেবা প্রদান করা হয়।



