বাংলাপেইজ ডেস্ক: ঢাকার আদালত থেকে ৩৬ জনসহ সারা দেশের মোট ১০৪ জন এইচএসসি পরীক্ষার্থীর জামিন মঞ্জুর করেছে আদালত। পৃথকভাবে আইন ও শিক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানায়।
শনিবার (৩ আগস্ট) রাতে আইন মন্ত্রণালয়ে জানায়, আজ শনিবার (৩ আগস্ট) জামিন পাওয়া এইচএসসি পরীক্ষার্থীর মধ্যে ঢাকা বিভাগের ১৯ জন, চট্টগ্রাম বিভাগে আট জন, সিলেট বিভাগে ছয় জন, রাজশাহী বিভাগে ১৫ জন, খুলনা বিভাগে চার জন রংপুর বিভাগে ১২ জন ও ময়মনসিংহ বিভাগের চার জন। আর বরিশাল বিভাগে কোনও এইচএসসি পরীক্ষার্থী আটক নেই বলেও দাবি করেছে আইন মন্ত্রণালয়।
এছাড়াও ঢাকা বিভাগ থেকে আরও ৩৬ জন সাধারণ ছাত্র জামিন পেয়েছেন বলে জানায় আইন মন্ত্রণালয়।
এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে এই ৩৬ জন পরীক্ষার্থীর জামিন হয়েছে বলে জানায় শিক্ষা মন্ত্রণালয়। সব মিলিয়ে মোট ১০৪ জন পরীক্ষার্থীর জামিন হলো।
বাংলাপেইজ/এএসএম



