Homeআজকের শীর্ষ সংবাদফের অনির্দিষ্টকালের জন্য বন্ধ প্রাথমিক বিদ্যালয়

ফের অনির্দিষ্টকালের জন্য বন্ধ প্রাথমিক বিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক: দেশের চলমান পরিস্থিতিতে কারণে ফের অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়। ফলে রোববার থেকে এসব বিদ্যালয় খুলছে না বলে জানিয়েছে প্রাথমিক বিদ্যালয় ।

শনিবার (৩ আগস্ট) বিকেল ৪টার দিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করছেন।

তিনি বলেন, আমরা আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছি। আপাতত রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খুলছে না।

এর আগে গত বুধবার (৩১ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যৌথ বৈঠকে ৪ আগস্ট থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো খোলার সিদ্ধান্ত নিয়েছিল। তবে দেশের ১২টি সিটি কর্পোরেশন ও নরসিংদী জেলার পৌরসভার প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ থাকবে বলে সেদিন জানানো হয়েছিল।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments