Homeআজকের শীর্ষ সংবাদ‘নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব আমাদের’

‘নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব আমাদের’

রংপুর ব্যুরো: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আবু সাঈদ এক পরিবারের সন্তান নয়, আবু সাঈদ এখন ঘরে ঘরে। নতুন এই বাংলাদেশ গড়ার দায়িত্ব আমাদের।

শনিবার (১০ আগস্ট) সকালে রংপুরের পীরগঞ্জের বাবনপুর গ্রামে শায়িত আবু সাঈদের কবর জিয়ারত করেন তিনি। এরপর নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। পরে তিনি এসব কথা বলেন।

এর আগে বেলা ১১টার দিকে পীরগঞ্জের বাবনপুর গ্রামে পৌঁছান তিনি।

তিনি আবু সাঈদের পরিবারের সদস্যদের কথা শোনেন। এক পর্যায়ে তিনি আবেগাপ্লুত হয়ে পরেন।

এরপর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যাওয়ার ও সেখানে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে ড. ইউনূসের।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments