Homeআজকের শীর্ষ সংবাদপাঁচ বিচারপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি

পাঁচ বিচারপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সদ্য পদত্যাগ করা পাঁচ বিচারপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

শনিবার (১০ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের সচিব মো. গোলাম সারওয়ারের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক- ১. বিচারপতি এম. ইনায়েতুর রহিম, ২. বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী, ৩. বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম, ৪. বিচারপতি মো. শাহিনুর ইসলাম এবং ৫. বিচারপতি কাশেফা হোসেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান-এর ৯৬(৪) অনুচ্ছেদ মতে, মহামান্য রাষ্ট্রপতিকে উদ্দেশ করে স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদ ত্যাগ করেছেন।

রাষ্ট্রপতি তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবি ও বিক্ষোভের পরিপ্রেক্ষিতে শনিবার (১০ আগস্ট) বিকালে দেশের ২৪তম প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগ করেন। এর কিছুক্ষণ পর আপিল বিভাগের পাঁচ বিচারপতি পদত্যাগ করেন। তবে স্বপদে বহাল আছেন আপিল বিভাগের বিচারপতি আশফাকুল ইসলাম।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments