Homeআজকের শীর্ষ সংবাদকথায় কথায় ইন্টারনেট বন্ধ করা চলবে না: নাহিদ

কথায় কথায় ইন্টারনেট বন্ধ করা চলবে না: নাহিদ

নিজস্ব প্রতিবেদক: কথায় কথায় ইন্টারনেট বন্ধ করা চলবে না বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। এর পাশাপাশি তিনি আরো বলেন, ইন্টারনেট রাইটস মানবাধিকার। এটা লঙ্ঘন করা যাবে না।

রোববার (১১ আগস্ট) প্রথম দিন সচিবালয়ে এসে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, ‘ইন্টারনেট শাটডাউনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ডাক ও আইসিটি উপদেষ্টা আরও বলেন, ‘দুর্নীতিকে প্রশ্রয় দেবো না। তারুণ্যনির্ভর আইসিটি খাত গঠনে কাজ করবো। তরুণদের কথা শুনবো।

এর আগে গত বৃহস্পতিবার (৭ আগস্ট) অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। পরে তাকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments