Homeআজকের শীর্ষ সংবাদখালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন নুর-রাশেদরা

খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন নুর-রাশেদরা

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন গণঅধিকার পরিষদের (একাংশ) সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন। শুক্রবার (১৬ আগস্ট) রাত ৮টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে যান তারা।

পরে গণমাধ্যমকে রাশেদ খাঁন জানান, খালেদা জিয়া তরুণদের ভূয়সী প্রশংসা করেছেন। পাশাপাশি আগামীর রাষ্ট্র পরিচালনায় তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও আশা প্রকাশ করেছেন তিনি।

বিএনপি চেয়ারপারসন দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও জানান গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments